Sunday, June 28, 2026

ববিতার চাকরি কি থাকবে? মঙ্গলবারের রায়ের দিকে নজর সবার

Date:

Share post:

বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন ববিতা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ অঙ্কিতাকে চাকরি ছাড়ার নির্দেশ দেন। সেই চাকরি পান ববিতা। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি । কয়েকদিনের মধ্যেই ববিতার চাকরির বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অনামিকা রায় নামে আরেক চাকরিপ্রার্থী।সেই মামলার শুনানি সোমবার হলেও, রায় স্থগিত রয়েছে। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার রায়দান করবে আদালত।

কি অভিযোগ করেছিলেন অনামিকা?
তার বক্তব্য, ববিতার প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ না হওয়া সত্ত্বেও তিনি চাকরির আবেদনে ৬০ শতাংশ লিখেছিলেন। সে কারণেই ববিতার অ্যাকাডেমিক স্কোর বেড়ে গিয়েছে। না হলেএই চাকরি তিনি পেতেন না। অনামিকার দাবি, এ চাকরি পেতেন তিনি। সেই মামলারই শুনানি হয় সোমবার।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি চলে যায় আদালতের নির্দেশে। এদিকে ববিতা ও স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা করেন অনামিকা। কমিশনের আইনজীবী সুতনু পাত্র আদালতে জানান, নতুন আবেদন করতে পারতেন অনামিকা। কিন্তু কারও জায়গায় এভাবে চাকরির আবেদন করা যায় না। অন্যদিকে রাজ্যের বক্তব্য, ভুল তথ্য দিয়েছেন ববিতা। তাই তাঁর চাকরি বাতিল হোক।
সবচেয়ে মজার বিষয় হল, ববিতা সরকারকে অতিরিক্ত ২ নম্বর দেওয়া হয়েছে, সে কথা নিজেই আদালতে স্বীকার করেছেন ববিতা।
তাঁর বক্তব্য, মামলা চলাকালীন এসএসসি জানিয়েছে, তাঁর অ্যাকাডেমিক স্কোর ৩৩। অথচ ফলাফল প্রকাশের পর দেখা যায় তার নম্বর কমে ৩১ হয়েছে। ববিতা নিজেই আদালতের উপর বিষয়টি ছেড়ে দিয়েছেন। ববিতার চাকরি নিয়ে কী নির্দেশ দেয় আদালত, মঙ্গলবারের রায়ের দিকেই নজর সবার।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...