Monday, April 6, 2026

কুস্তিগিরদের যৌ*ন হেন*স্থা মামলায় তদ*ন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সিব্বলের

Date:

Share post:

যন্তরমন্তরে কুস্তিগিরদের ধর্না এখনও চলছে। এর মাঝেই ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। গত বুধবার CrPC ধারার ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে নাবালিকা মহিলা কুস্তিগিরের বয়ান সরকারি ভাবে রেকর্ড করা হয় বলে জানা গেছে। কিন্তু তদন্তের গতি কোনদিকে? সুপ্রিম কোর্টে কুস্তিগিরদের হয়ে মামলা লড়ছেন কপিল সিব্বল (Kapil Sibbal)। মঙ্গলবার টুইট করে তিনি বলেন”কুস্তিগিরদের যৌন নির্যাতন এর তদন্ত চলছে। তবে কিছু তদন্ত অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য, আর কিছু অভিযুক্তকে বাঁচানোর জন্য। এই তদন্ত যে ঠিক কীভাবে চলছে তা আমরা জানি!” কপিলের এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও সুর চড়াচ্ছে বিরোধীরা।

যৌন হেনস্থার ঘটনায় দিল্লি পুলিশের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে আদালত। প্রতিবাদী কুস্তিগিরদের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে, তদন্তের তদারকি এবং আদালতে সরাসরি ভুক্তভোগীদের জবানবন্দি রেকর্ড করার অনুরোধ করে বিচারক পুলিশকে নোটিশ জারি করেন। দিল্লি পুলিশ শুক্রবার আদালতকে জানিয়েছে যে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সভাপতি ব্রিজ ভূষণ সিং এর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে। দিল্লি পুলিশ ব্রিজ ভূষণ সিংহের বিরুদ্ধে দুটি FIR করেছে বলে জানান যাচ্ছে । সুবিচারের আশায় কুস্তিগিরেরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথাও বলেছে। এরই মধ্যে কপিল সিব্বলের এই টুইট বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...