Saturday, April 4, 2026

পাণ্ডবেশ্বরের জনসভা থেকে বিজেপির সঙ্গেই কয়লা মাফি.য়াদের যোগসূত্র ফাঁস অভিষেকের!

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, পাণ্ডবেশ্বরের (Pandabeswar) জনসভা থেকে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রকাশ্যে আনলেন গেরুয়া শিবিরের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগসূত্র। এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করে অভিষেক বলেন, BJP কয়লা কেলেঙ্কারির কথা বলে। আর পান্ডবেশ্বরের সবচেয়ে বড় কয়লা মাফিয়াই বিজেপিতে।

গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে একের পর এক উদাহরণ দেন অভিষেক। তাঁর কথায়, ২১ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বিজেপির টিকিকে হেরে, বিভিন্ন সূত্র ধরে তৃণমূলের ফিরে আসার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন। আরেক কয়লা মাফিয়া রাজু ঝা। সম্প্রতি খুন হয়েছেন, তিনিও বিজেপিতে যোগ দিয়ে ছিলেন। কয়লা মাফিয়া জয়দেব খানকে দেখা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে কফি খেতে, মন্দিরে যেতে। বিজেপির সঙ্গেই কয়লা মাফিয়াদের যোগসূত্র প্রকাশ্য এনেছেন অভিষেক।

একই সঙ্গে সিবিআই তদন্ত নিয়েও সুর চড়ান অভিষেক। তিনি বলেন, ক্যামেরায় যাঁকে হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে, সেই শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না বিজেপি। সারদা, নারদ বা রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো মামলাগুলির তদন্তের অবস্থা কী? প্রশ্ন তোলেন অভিষেক।

এদিন ফের সভা মঞ্চ থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১০০দিনের কাজ থেকে শুরু করে, বাংলা আবাস যোজন, সড়ক যোজনার টাকা আটকে রেখেছে মোদি সরকার। বাংলার দাবি আদায়ে ১ কোটি চিঠি নিয়ে রাজধানীতে দরবার করবেন অভিষেক। তিনি জানান, বাংলার দাবি আদায়ে প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্নায় বসবেন তিনি।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...