Wednesday, June 24, 2026

১৩ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান

Date:

Share post:

১৩ বছর আগে শেষবার ২০১০ সালে ফাইনালে উঠেছিল দলটি। এরপর এবছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফের জায়গা করে নিল ইন্টার মিলান। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল ইন্টার মিলান। প্রথম লেগে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার। আগামী ১০ জুন ফাইনালে খেলতে নামবে ইন্টার। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় ইতালির ক্লাবটি।

আগামী ১০ জুন ইস্তাম্বুলে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেখানে ইন্টার মিলান মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বা ম্যান সিটি। তিনবারের চ্যম্পিয়ন্স লিগ খেতাব জয়ী ইন্টার মিলান বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ইন্টারের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ। রোমেলু লুকাকুর সঙ্গে ওয়ান-টু ওয়ান পাস খেলে দারুণ এক শটে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ।

সেমিফাইনালের প্রথম লেগ ছিল এসি মিলানের ‘হোম’ ম্যাচ। যেখানে দাপটের সঙ্গে জিতে এগিয়ে গিয়েছিল ইন্টার। একই মাঠে আজ নিজেদের ‘হোম’ ম্যাচে সিমোন ইনজাগির দল এতটা দাপট দেখাতে না পারলেও আসল কাজটা ঠিকই করে গেছে, রক্ষণ সামলেছে দারুণভাবে। এসি মিলানের হয়ে থিও হার্নান্ডেজ অল্পের জন্য গোলের সুযোগ মিস করেন। তাঁর শট বারের ওপর দিয়ে চলে যায়।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...