Wednesday, June 24, 2026

আর জি কর হাসপাতালের পাশে কাগজের গুদামে আ.গুন

Date:

Share post:

ভর সন্ধ্যায় আর জি কর (R G Kar Hospital) হাসপাতালের পাশের গুদামে বিরাট আগুন। বুধবার সন্ধে ৭টা নাগাদ আচমকাই আগুন লেগে যায় আর জি কর হাসপাতালের পাশে শ্যামাচরণ মুখার্জী রোডের উপর একটি কাগজের গুদামে। এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

দমকলের তরফে খবর গুদামে কাগজ সহ নানা দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর মেলেনি।

তবে সময়মতো দমকল ঘটনাস্থলে না পৌঁছালে ঘটতে পারত অনেক বড় অঘটন। এমনকি পাশেই হাসপাতাল থাকায় সেখানে কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়লে আরও বিপদ বাড়ত। আপাতত দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে গুদামের আগুন।

আরও পড়ুন- বর্ষায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের বিপ.দ এড়াতে সব দফতরকে নির্দেশ মুখ্যসচিবের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...