Monday, April 13, 2026

প্রথমবার চড়েছি, তাই নিয়ম জানতাম না! বিমানে বিড়ি খেয়ে সোজা শ্রীঘরে যাত্রী

Date:

Share post:

বিড়িরসিকরা বলে থাকেন ‘বিড়ি হল স্বর্গের সিঁড়ি’। কিন্তু সেই বিড়িতেই সুখটান দিতে গিয়ে হল বিপত্তি! সোজা ঠাঁই হল শ্রীঘরে। বিমানযাত্রায় বিড়ি খেয়ে এখন শ্রীঘরে ঠাঁই পেয়েছেন রাজস্থানের পালি জেলার মারওয়ার জংশন এলাকার বাসিন্দা এম প্রবীণ কুমার।

বিমানের মধ্যে মদ্যপ ব্যক্তির তাণ্ডব থেকে শুরু করে সহ যাত্রীর গায়ে প্রস্রাব, বিমানের শৌচালয়ে ধূমপান একাধিক অবাঞ্ছিত ঘটনা ঘটেছে মাঝ আকাশে। অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন। হাজতবাস করেছেন। তবে এই প্রথম বিমানে বিড়ি খাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ওই ব্যক্তি।

জানা গিয়েছে রাজস্থানের পালি জেলার মারওয়ার জংশন এলাকার বাসিন্দা এম প্রবীণ কুমার। নির্মাণশিল্পে কাজকর্ম করেন। তাঁরই এক আত্মীয়কে নিয়ে এয়ারের বিমানে বেঙ্গালুরু আসছিলেন প্রবীণ। কিন্তু মাঝ আকাশেই বিড়ি খেতে গিয়েই হল বিপত্তি।

আরও পড়ুন- স্ত্রীর বান্ধবীর নামেও ফ্ল্যাট শান্তিপ্রসাদের! CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

বেঙ্গালুরুতে বিমান অবতরণ করতেই সেখানে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই যাত্রীকে। কিন্তু, হাতে হাতকড়া পড়তেই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আজব যুক্তি দেন প্রবীণ কুমার। রীতিমতো থতমত খেয়ে তিনি জানান, প্রথমবারের জন্য বিমানে সওয়ার হয়েছেন তিনি। তাই আকাশপথে ধূমপান করা যায় না, তা তিনি জানতেনই না। ট্রেনের শৌচাগারে গিয়ে নিয়মিত ধূমপান করতে অভ্যস্ত প্রবীণ। তাই অভ্যাসবশতই বিমানের শৌচাগারে গিয়েও বিড়ি জ্বালিয়ে ফেলেন। তাঁর ধারণাও ছিল না বিমানের ক্ষেত্রে ধূমপানের নিয়মে এত কড়াকড়ি রয়েছে। তাঁর যুক্তি শুনে অবাক সংশ্লিষ্ট আধিকারিকরা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...