Tuesday, March 31, 2026

কিডনি বেচে হলেও হনুমান মন্দির গড়ব: বললেন মুসলিম কংগ্রেস বিধায়কের

Date:

Share post:

কর্নাটকে(Karnataka) বিপুল জয়ের পর ঝাড়খণ্ডের(Jharkhand) মুসলিম কংগ্রেস বিধায়ক(MLA) ঘোষণা করে দিলেন কিডনি বেচে হলেও দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির গড়ব। কংগ্রেস(Congress) বিধায়ক ইরফান আনসারির(Irfan Ansari) দাবি, কর্নাটকে বিপুল জয়ের পর ভগবান হনুমানের(Lord Hanuman) প্রতি তাঁর ভক্তি আরও বেড়েছে। তাই জামতাড়ায় দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির গড়বেন তিনি। তার জন্য দরকার পড়লে নিজের কিডনিও বিক্রি করে দিতে রাজি তিনি।

মুসলিম হয়েও হনুমান মন্দির গড়ার ইচ্ছা প্রসঙ্গে ইরফান আনসারি বলেন, “বরাবরই আমি ভগবান হনুমানের ভক্ত। তবে কর্ণাটকে এমন বিরাট সাফল্যের পর আমার বিশ্বাস আরও বেড়েছে। সেই জন্য মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির হবে এটাই।” তবে কর্নাটক জয়ে সাফল্য উদযাপন করলেও কংগ্রেস অবশ্য দুরত্ব বাড়িয়েছে ইরফানের সঙ্গে। কারণ গত বছর ঝাড়খণ্ডে জোট সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এই বিধায়কের বিরুদ্ধে। এরপর কংগ্রেস সাসপেন্ড করে ইরফানকে। ফলে কর্নাটকে কংগ্রেসের সাফল্যে ইরফানের এই বাড়াবাড়ি উদযাপন আসলে শীর্ষ নেতৃত্বকে খুশি করার প্রচেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ২০২২ সালে ঝাড়খণ্ডে জেএমএমের জোট সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তিন বিধায়কের বিরুদ্ধে। সেই কংগ্রেস বিধায়কের তালিকায় নাম ছিল ইরফানেরও। কলকাতা থেকে টাকা সমেত ধরা পড়েন তাঁরা। মোট ৪৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় তিন বিধায়কের থেকে। এই অভিযোগ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নির্বাসিত করা হয় তিন কংগ্রেস বিধায়ককে।

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...