Saturday, April 4, 2026

হরিশ মুখার্জি রোডে গ্রুপ-‘ডি’ চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি! সরব কুণাল

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে শহিদ মিনার থেকে বুধবার কালীঘাট থানা পর্যন্ত মিছিল করলেন গ্রুপ ডি-র  চাকরিপ্রার্থীরা।হ্যারিকেন নিয়ে তাঁদের মিছিলে ছিলেন ন্যাড়া মাথার স্বঘোষিত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। যদিও তাঁদের হরিশ মুখার্জি রোডে মিছিল করার অনুমতি দেয়নি আদালত। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে গতকালই তা জানিয়ে দিয়েছিল ডিভিশন বেঞ্চ।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যে রাজাশেখর মান্থা হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি দেন তাকে আর যাই হোক নিরপেক্ষ বিচারপতি বলা যায় না।কারণ, হরিশ মুখার্জি রোডটা কখনও ট্রাডিশনাল মিছিলের জায়গা নয়। সেখানে একদিকে দমকলের কেন্দ্র আছে, অন্যপ্রান্তে আছে এসএসকেএম হাসপাতাল। দূর দূরান্ত থেকে রোগীরা আসেন, অ্যাম্বুলেন্স আসে অনবরত।সেই রাস্তা আটকে সরকার বিরোধী মিছিল যাবে। সেই মিছিলের অনুমতি দেন বিচারপতি মান্থা এবং ডিভিশন বেঞ্চ সেই অনুমতি বাতিল করে, তাঁকে আর যাই হোক নিরপেক্ষ বলে মনে করি না।

প্রসঙ্গত,গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা বুধবার হ্যারিকেন হাতে মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিলের কর্মসূচি নিয়েছিলেন। হরিশ মুখার্জি রোডে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই আর্জিতে সাড়া দিয়ে, সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, বুধবার সন্ধে ৬টায়, হ্যারিকেন নিয়ে ৬০০ জন চাকরিপ্রার্থী মিছিল করতে পারবেন। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে হবে। দুটো লাইনে মিছিল যাবে।

সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্য শোনার পর নির্দেশ দেয়, হাজরা ও হরিশ মুখার্জি রোড বাদ দিয়ে, আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল করতে হবে। কালীঘাট থানার আগে ব্যারিকেড পর্যন্ত মিছিল করা যাবে। দু’লাইনে নয়, এক লাইনে আন্দোলনকারীদের হাঁটতে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...