Friday, April 3, 2026

সিদ্দারামাইয়া নাকি শিবকুমার, মুখ্যমন্ত্রীর নাম জল্পনার মাঝেই ঘোলাজলে মাছ ধরছে লিঙ্গায়েতরা

Date:

Share post:

দক্ষিণ ভারত বিজেপি মুক্ত করে কর্ণাটকে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। ম্যাজিক ফিগার ১১৩ পেরিয়ে অনেক আগে ১৩৫ আসন দখল করেছে সোনিয়া-রাহুলের দল। কিন্তু সাফল্যের পরও স্বস্তিতে নেই কংগ্রেস। কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন?‌ সিদ্দারামাইয়া না ডিকে শিবকুমার। হাতে হাত মিলিয়ে সরকার গঠন নয়, ট্র্যাডিশন মেনে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ হাত শিবির।

আরও পড়ুনঃশিবকুমার মুখ্যমন্ত্রিত্ব না পেলে কর্ণাটকে ফের “অপারেশন লোটাস”র পরিকল্পনা বিজেপির

মুখ্যমন্ত্রী পদের দুই জোরালো দাবিদারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শিবকুমার যেমন বৈঠকে খাড়গেকে বলেই দিয়েছেন, “আমাকে মুখ্যমন্ত্রী করুন।” আবার বেশিরভাগ বিধায়কের হাত সিদ্দারামাইয়ার দিকে। আজ,বুধবারও দু’‌জনের সঙ্গে বৈঠক করবেন খাড়গে। তাই দু’‌জনকেই দিল্লিতে থাকতে বলা হয়েছে। শেষপর্যন্ত হয়তো আসরে নামতে হবে সোনিয়া গান্ধীকেই।

এরই মাঝে আবার ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে রাজ্যের লিঙ্গায়েত সম্প্রদায়ের সবচেয়ে প্রভাবশালী সংগঠন বীরশিব মহাসভা। কর্নাটকের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুক এই সম্প্রদায়ের কোনও প্রতিনিধি, এমনটাই দাবি বীরশিব মহাসভার। তাদের যুক্তি, কন্নড়ভূমে কংগ্রেসের ঝুলিতে আসা ১৩৫ আসনের মধ্যে ৩৪ জন লিঙ্গায়েত সম্প্রদায়ের। তাই তাঁদের সম্প্রদায় থেকেই কাউকে মুখ্যমন্ত্রী করা হোক। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর চেয়ার দাবি করে বিক্ষোভ দেখিয়েছেন দলিত সম্প্রদায়ের নেতা নব নির্বাচিত বিধায়ক জে পরমেশ্বর। আবার উপমুখ্যমন্ত্রীর চেয়ার দাবি করেছে মুসলিম বিধায়করা। অন্যদিকে, হেরে গিয়েও “অপারেশ লোটাস”-এর স্বপ্ন দেখছে বিজেপিও। সব মিলিয়ে কর্নাটকে নতুন সরকার গঠনের আগে জমজমাট নাটক। কংগ্রেস হাইকমান্ড কীভাবে বিষয়টি সামাল দেয়, এখন সেটাই দেখার।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...