Friday, June 26, 2026

শিবকুমার মুখ্যমন্ত্রিত্ব না পেলে কর্ণাটকে ফের “অপারেশন লোটাস”র পরিকল্পনা বিজেপির

Date:

Share post:

কন্নড়ভূমে ডাহা ফেল মোদি ম্যাজিক। ভোটে ভরাডুবির পর দক্ষিণের একমাত্র রাজ্য থেকেও ক্ষমতাচ্যুত বিজেপি। শুধু জয় নয়, কর্ণাটক বিধানসভার ম্যাজিক ফিগার ১১৩ পেরিয়ে অনেক এগিয়ে সোনিয়া-রাহুলের দল ১৩৫। কংগ্রেসের এই হয় চব্বিশের লোকসভা ভোটের আগে বিরোধীদের বাড়তি অক্সিজেন জুগিয়েছে। কিন্তু এখনও কর্ণাটকে সরকার গড়ার আশা ছাড়ছে না বিজেপি। সৌজন্যে “রীতি” মেনে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এই সুযোগকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবির। প্রস্তুতি শুরু হয়েছে ঘোড়া কেনাবেচার।

আরও পড়ুন:দিল্লি যাচ্ছেন শিবকুমারও,কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে? আজই কী ঘোষণা

কর্ণাটকে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? “টোটাল কংগ্রেস ম্যান” তথা প্রদেশ সভাপতি দক্ষ সংগঠক ডি শিবকুমার নাকি প্রাক্তন জনপ্রিয় মুখ্যমন্ত্রী অভিজ্ঞ সিদ্ধারামাইয়া? আজ বুধবার বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। যদি শিবকুমারের ভাগ্যে মুখ্যমন্ত্রীর পদ না জোটে তারপরই কোমড় বেঁধে মাঠে নেমে পড়বেন বিজেপির অপারেশন ম্যানেজাররা। শুরু হবে
“অপারেশন লোটাস”!

দেশজুড়ে বিজেপির ঘুরপথে এমন সরকার ভাঙা-গড়ার খেলা নতুন নয়। উদাহরণ হিসেবে প্রথমেই নাম উঠে আসবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। সংগঠনে দক্ষ এই নেতার নাম অসমের মুখ্যমন্ত্রী হিসেবে কোনওদিন ভাবেইনি কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস ছেড়ে মোদি-শাহদের হাত ধরে এখন তিনি বিজেপির দোর্দন্ডপ্রতাপ মুখ্যমন্ত্রী। শুধু অসম নয়, গোটা উত্তর-পূর্ব জুড়ে বিজেপির হয়ে কলকাঠি নাড়ার মূল কারিগর এই হিমন্ত বিশ্বশর্মা। এরপর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ২০১৮ সালে মধ্যপ্রদেশে কংগ্রেসের জয়ের পর ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর কুর্সি তিনিই পাবেন। হাইকমান্ড ভরসা রেখেছিল প্রবীণ নেতা কমলনাথের উপর। নিট ফল, ২০২০ সালের মার্চে অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস সরকারের পতন ঘটান জ্যোতিরাদিত্য। লড়াই চলছে রাজস্থানেও। মহারাষ্ট্রের উদাহরণ একনাথ শিন্ডে।

কর্ণাটকেও যদি এমন ঘটে, যদি শিবকুমার বিদ্রোহ করেন যখন-তখন বিদ্রোহ করতে পারেন। সেক্ষেত্রে যদি বড় অংশের বিধায়কদের শিবকুমার কংগ্রেস থেকে ভাঙিয়ে আনতে পারেন, তবে তাঁকে মুখ্যমন্ত্রী পদে সমর্থন করবে বিজেপি। টোপ দেওয়া হবে জেডিএসকেও। অর্থাৎ ফের জোট গড়ে পিছন দরজা দিয়ে কর্ণাটকের ক্ষমতায় ফিরবে বিজেপি। তবে শিবকুমার অন্য ধাতু দিয়ে তৈরি। তিনি ত্যাগ করতে জানেন। তাই বিজেপির সুড়সুড়িতে এক্ষেত্রে খুব একটা কাজ হবে বলে মনে হয় না।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...