Friday, April 3, 2026

CID-তেই আস্থা হাইকোর্টের, শুভেন্দুর NIA তদন্তের আবেদন খারিজ

Date:

Share post:

এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্ত করবে সিআইডিই। এখনই কেন্দ্রীয় সংস্থা NIA তদন্তের প্রয়োজন নেই। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর NIA তদন্তের আবেদন খারিজ করে এমনটাই সাফ জানাল কলকাতা হাইকোর্ট। আগামী ১২ জুন সিআইডি রিপোর্টের তলব করেছে আদালত।

আরও পড়ুন:আপত্তি নেই মুখ্যমন্ত্রীর! তাও এনআইএ তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর

বুধবার এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। এদিন রাজ্যের তরফে এফআইআর করার কথা আদালতে জানানো হয়েছে। সিআইডি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে রাজ্য। বিস্ফোরক আইনে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১২ জুন এই মামলার পরবর্রতী শুনানি।খাদিকুল গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আরজি জানিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই আরজিও আদালতে ধোপে টেকেনি। পূর্ব মেদিনীপুরে এগরার খাদিকুল গ্রামের আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। সবমিলিয়ে এগরা কাণ্ডকে হাতিয়ার করে রাজ্যে ফের কেন্দ্রীয় সংস্থাকে ডেকে আনার শুভেন্দু অধিকারীর ছক আপাতত ভেস্তে গেল হাইকোর্টের নির্দেশে।
এদিনের সওয়াল জবাব চলাকালীন এগরার বিস্ফোরণের ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। যদিও তিনি সিআইডি তদন্তের উপরই আস্থা রেখেছেন। রাজ্য যে এফআইআর দায়ের করেছে তাতে বিস্ফোরণের ধারা নেই। যা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন আদালত জানিয়েছে, সিআইডি তদন্ত করে দেখবে এই ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কি না। বিস্ফোরক আইনে মামলা হলে নিয়ম মোতাবেক সিদ্ধান্ত গ্রহণের অধিকার NIA -র হাতে থাকবে।

 

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...