Monday, June 22, 2026

আপত্তি নেই মুখ্যমন্ত্রীর! তাও এনআইএ তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর

Date:

Share post:

এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। যদিও ঘটনার সঙ্গে সঙ্গে তদন্ত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি এও জানিয়েছেন NIA তদন্তেও কোনও আপত্তি নেই তাঁর। তবে মূল অভিযুক্তের যেন যথাযথ শাস্তি হয়। কিন্তু রাত কাটতেই এনআইএ তদন্তের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্ট শুভেন্দুর দাবিতে মামলা করার আবেদন মঞ্জুর করল।

আরও পড়ুন:দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরঃ খড়গপুরে বাংলো ‘ঘেরাও’ কুড়মিদের

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু আড়াই লাখ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। ঘটনার তদন্তভার দেন সিআইডির হাতে।এমনকি সাংবাদিক সম্মেলনে এও বলেন, এনআইএ তদন্তে কোনও আপত্তি নেই তাঁর। মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন এডিজি সিআইএফ জ্ঞানবন্ত সিং।

এই বাজি কারখানার মালিক ভানু বাগকে খুঁজতে ওড়িশা পৌঁছেছে পুলিশ। এখনও অবধি ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক আরও ২। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে, মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। বুধবার এই নিয়েই হাইকোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রায় ১২-১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...