Sunday, June 21, 2026

গঙ্গা আরতির সঙ্গে মিলবে খিচুড়ি , কলকাতা পুরসভার নতুন উদ্যোগ

Date:

Share post:

শুধু মাত্র আরতি দেখাই নয় সঙ্গে মিলবে খিচুড়ি (Khichuri)ভোগ খাওয়ার সুযোগ। এবার বাজে কদমতলা ঘাটে (Baje Kadamtala Ghat)গঙ্গা আরতি দেখার পর ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে। শুধু খিচুড়ি নয় সঙ্গে লাবড়া (Khichuri and Mix Veg)দেওয়া হচ্ছে প্রসাদ হিসেবে। গঙ্গা আরতি (Ganga Arati)দেখার পর এই বিশেষ খিচুড়ি ভোগ বাড়তি পাওনা বলেই মনে করছেন দর্শনার্থীরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে বারাণসীর আদলে রাজ্যজুড়ে বিভিন্ন গঙ্গার ঘাটে আরতির (Ganga arati) প্রস্তুতি চলছে। গত ২ মার্চ থেকে কলকাতার বাজে কদমতলা ঘাটে (Baje Kadamtala Ghat) শুরু হয়েছে গঙ্গা আরতি। এভাবে আরতি দেখতে পেয়ে আপ্লুত দর্শনার্থীরা। এবার প্রতি শনিবার আরতির পর ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১০০ কেজি চাল, ৫০ কেজি ডাল, ৩ থেকে ৫ কেজি ঘি, কাজু, কিসমিস ও বিভিন্ন সবজি ও মশলা দিয়ে তৈরি হচ্ছে খিচুড়ি ভোগ। প্রতি শনিবার গঙ্গা মায়ের মন্দিরের সামনে থেকেই দর্শনার্থীদের খিচুড়ি ভোগ শালপাতার বাটিতে বিতরণ করা হচ্ছে । আপাতত একদিন করেই এই আয়োজন পরে এই ভোগ দেওয়ার দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে এই ভোগ আয়োজনের দায়িত্ব দিয়েছে কলকাতা পুরসভা (KMC)।

 

 

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...