Sunday, June 21, 2026

রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম‍্যানসিটি, ফাইনালে সামনে ইন্টার মিলান

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল ম‍্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে চ‍্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারায় পেপ গুয়ার্দিওয়ালার দল। দুই পর্ব মিলিয়ে ৫-১ গোলে জয় ছিনিয়ে নেয় সিটি। ফাইনালে সিটির মুখোমুখি ইন্টার মিলান।

এযেন গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হারের মধুর বদলা নিলেন পেপ গুয়ার্ডিওলার দল। ম‍্যাচে একের পর এক আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে কোণঠাসা করল হল‍্যান্ড, সিলভারা। মাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সিটি। ম‍্যাচের ২৩ মিনিটে সিটিকে গোল করে এগিয়ে দেয় বের্নার্দো সিলভা। ৩৭ মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোল সেই সিলভার।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। কিন্তু সিটির বিল্ডআপ ফুটবল রিয়ালের মাঝমাঠ দখল করে নেয়। লুকা মড্রিচ, টনি ক্রুজদের মাঝ মাঠ অচল করে দেয়। যার ফলে আক্রমণে ঝাঁঝ তুলতে ব‍্যর্থ হয় ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর করিম বেঞ্জিমা। এরই মধ‍্যে পাল্টা আক্রমণ চালায় গুয়ার্দিওয়ালার দল। ম‍্যাচের ৭৬ মিনিটে রিয়ালের মিলিতাওর আত্মঘাতী গোলে ৩-০ এগিয়ে যায় সিটি। ম‍্যাচের ইনজুরি টাইমে সিটির হয়ে ৪-০ করেন আলভারেজ।

আরও পড়ুন:আগামী পাঁচ বছর রেকর্ড গরম পড়বে, রিপোর্ট জাতিসংঘের

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...