Sunday, April 5, 2026

মোহনবাগান পারলেও, ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় ফেল ইস্টবেঙ্গল

Date:

Share post:

মোহনবাগান পারলেও, ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না ইস্টবেঙ্গল। বেশ কিছু লাইসেন্সিং শর্ত পূরণ করতে পারেনি লাল-হলুদ ক্লাব। ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং কমিটি প্রিমিয়ার ওয়ান লাইসেন্স মঞ্জুর করেছে মোহনবাগান, মুম্বই সিটি এফসি, জামেশেদপুর এফসি, বেঙ্গালুরু-সহ আইএসএলের মোট ৯টি দলকে। ইস্টবেঙ্গল ছাড়াও পাশ করতে পারেনি হায়দরাবাদ এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি।

এই নিয়ে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা কোম্পানির কাছে জানতে চাইব, কী কারণে আমরা ব্যর্থ হয়েছি।’’

প্রসঙ্গত, আইএসএলে খেলার ছাড়পত্র পেতে গেলে ক্লাব লাইসেন্স বাধ্যতামূলক বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে শুধু আইএসএল নয়, এএফসি কাপের মতো প্রতিযোগিতায় অংশ নিতে গেলেও এই লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এদিকে ২০২২-২৩ আইলিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসি আইএসএল খেলার লাইসেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন:আইসিসি র‍্যাঙ্কিং-এ বিরাট পতন, ইতিহাস গড়লেন টেক্টর


 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...