Wednesday, March 25, 2026

দেশগঠনে বড় ভূমিকা ৪ গুজরাটির: মহাত্মা গান্ধীর সঙ্গে মোদিকে একাসনে বসালেন শাহ

Date:

Share post:

জাতির জনক মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) সঙ্গে নরেন্দ্র মোদিকে(Narendra Modi) এক আসনে বসিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। দাবি করলেন, আধুনিক ভারত গঠনে ৪জন গুজরাটির সবচেয়ে বেশি ভূমিকা। সেই তালিকায় মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদির পাশাপাশি তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল এবং মোরারজি দেশাই। তবে শাহের এহেন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মহাত্মা গান্ধীর সঙ্গে একাসনে নরেন্দ্র মোদিকে বসানোয় ক্ষুব্ধ গান্ধী প্রেমীরা।

বৃহস্পতিবার দিল্লিতে শ্রীদিল্লি গুজরাটি সমাজ নামের এক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই এবং নরেন্দ্র মোদি, আধুনিক ভারতের ইতিহাসে এই চার গুজরাটির অবদান সবচেয়ে বেশি। শাহর দাবি, গুজরাটিরা আজ গোটা বিশ্বে ছড়িয়ে আছে। সব ধরনের সমাজ, সব শ্রেণির মানুষের সঙ্গে এরা অনায়াসে মিশে যেতে পারে, সব শ্রেণির মানুষের সেবাও করতে পারে। যে চার ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন, তাঁদের অবদান সম্পর্কে শাহর বক্তব্য, “মহাত্মা গান্ধী এই দেশকে স্বাধীন করেছেন। সর্দার প্যাটেলের জন্য দেশ একত্রিত হয়েছে। মোরারজি দেশাইয়ের জন্য দেশে গণতন্ত্র ফিরেছে। আর নরেন্দ্র মোদির জন্য আজ গোটা বিশ্বে ভারত বন্দিত।”

তবে দেশ গঠনে বাকি তিনজনের অবদান স্বীকার করে নিলেও এই তালিকায় নরেন্দ্র মোদিকে বসানোর বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। একই সঙ্গে আরও একটা প্রশ্ন উঠছে, আলাদা করে চার গুজরাটির নাম নিয়ে দেশের ইতিহাসে বাকি ব্যক্তিত্বদের কি খাটো করে দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী?

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...