Friday, April 3, 2026

বি.স্ফোরক গাভাস্কর, রোহিতের দলের এই ক্রিকেটারের ওপর বেজায় চটেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক

Date:

Share post:

জোফ্রা আর্চারের বিরুদ্ধে বেজায় চটেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, মুম্বই ইন্ডিয়ান্সের এক টাকাও দেওয়া উচিত নয় আর্চারকে। চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন জোফ্রা। চোটের কারণে আইপিএল-এর মাঝপথেই দেশে ফিরে গিয়েছেন তিনি। আর্চারকে ৮ কোটি টাকা দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএল-এ মাত্র পাঁচ ম‍্যাচে খেলেছেন আর্চার। সেই ম‍্যাচ গুলোতেও নেই তেমন পারফরম্যান্স। এই সব নিয়েই আর্চারের উপর রেগে গিয়েছেন গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন,” জোফ্রা আর্চারকে দলে নিয়ে কী লাভ হল মুম্বই ইন্ডিয়ান্সের? গত বছর ওর চোট জেনেও দলে নিল কারণ এই বছর থেকে পাওয়া যাবে। কিন্তু কখনও ১০০ শতাংশ সুস্থ মনে হয়নি আর্চারকে। সেটা বোঝা যায় আর্চার দলে আসার পরে। প্রতিযোগিতার মাঝে নিজেদের দেশের বোর্ডের কথা শুনে চিকিৎসা করাতে চলে যায় আর্চার। অর্থাৎ পুরো সুস্থ না হয়েই আইপিএল খেলতে এসেছিল ও। মুম্বই দলের প্রতি দায়বদ্ধ থাকলে আর্চার কখনও চলে যেত না। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকেও বেশি টাকা দেয় মুম্বই। তার পরেও দলের প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই চলে গেল আর্চার।”

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...