Thursday, June 25, 2026

ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুন: CBI-কে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

“তিন, চার বছর ধরে তদন্তের নামে শুধু ডাকাডাকি কেন? ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুন।” ঠিক এই ভাষাতেই শুক্রবার কেন্দ্রীয় এজেন্সিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পাশাপাশি মেঘের ‘আড়াল থেকে যুদ্ধ’ না করে সিবিআইকে(CBI) সরাসরি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তাব দিলেন তিনি।

আগামী শনিবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআইয়ের তরফে নোটিশ পাঠানো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে রয়েছেন তৃণমূল সাংসদ। কর্মসূচি আপাতত স্থগিত রেখে সিবিআইয়ের ডাকে সাড়া দিতে আজই কলকাতা ফিরছেন অভিষেক। তবে তার আগে সোনামুখীর রোড শো কড়া ভাষায় বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সির আঁতাত তুলে ধরে তীব্র আক্রমণ শানালেন তিনি। জানালেন, “তিন, চার বছর ধরে তদন্তের নামে শুধু ডাকাডাকি চলছে। এত ডাকাডাকি কেন? সিবিআইকে চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুন। কবিগুরুর নোবেল ১৫ বছর ধরে তদন্ত চলছে, সারদা মামলা ১০ বছর ধরে চলছে। আর বিজেপিতে যোগ দিলেই সব সাধু, সব তুলসি পাতা। আগে চোরেরা চুরি করলে জেলে যেত, এখন চোরেরা চুরি করে বিজেপিতে যায়। যাদের টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে তাঁদের ডাকবে না। আমায় ডাকবেন। কেন ওদের জন্য কি আইন আলাদা?” এরপর বিজেপিকে সতর্ক করে অভিষেক বলেন, “বিজেপি সিবিআই-ইডির উপর ভরসা করে রাজনীতি করছে। আমি বিনম্র ভাবে বলছি, আগামী ১ বছর পর বিজেপি থাকবে না। কিন্তু সিবিআই থাকবে, ইডি থাকবে, দেশের গনতন্ত্র থাকবে।” এছাড়াও এদিনের রোড শো থেকে অভিষেক সিবিআইকে উদ্দেশ্য করে বলেন, “সিবিআইকে বলব মেঘের আড়ালে মেঘনাদের মতো যুদ্ধ না থেকে আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিন।”

সিবিআইয়ের তলব প্রসঙ্গে এদিন দলীয় কর্মসূচি থেকে অভিষেক বলেন, তৃণমূলের কর্মসূচি দেখে ভয় পেয়েছে বিজেপি। এই জনসংযোগে ৯০ কিমি রাস্তা পার হতে ৯ ঘন্টা লাগছে এত জনসমাগম। রাস্তায় যেখানে যতটা পেরেছি সামর্থ্যের মধ্যে মানুষকে সাহায্য করেছি। বিজেপির নেতারাও আমার কাছে এসেছেন সাহায্যের জন্য। বিজেপি নেতাদেরও ডবল ইঞ্জিনে ভরসা নেই, মমতার সিঙ্গেল ইঞ্জিনে ভরসা। এই জনসংযোগ দেখেই রাতের ঘুম উড়েছে ওদের। বিজেপি চায় যাতে এই যাত্রা থেকে যাক।” একইসঙ্গে অভিষেক যোগ করেন, “সারদা, নারদা, কয়লা, গরুতে পারেনি এখন এসেছে এসএসসিতে। আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে দুর্নীতির একটা প্রমাণ দিতে পারলে, কিচ্ছু করতে হবে না আমি নিজে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলব।” সিবিআই তলব প্রসঙ্গে অভিষেক আরও জানান, “ইডি সিবিআই দিয়ে আমাকে আটকানো যাবে না। আজ দুপুর ২.৩০-এ আমায় নোটিশ দেওয়া হয়েছে। আমার এখান থেকে কলকাতা যেতে ৫ ঘন্টা সময় লাগবে। আমি যাব, তদন্তে সহযোগিতা করব। তবে আরও ১০ গুণ বেশি উদ্যমে ২২ তারিখ এই বাঁকুড়া থেকে নবজোয়ার শুরু করব।” পাশাপাশি বিজেপির উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিষেক আরও জানান, “এই ঘটনার পর আমি আইনি পরামর্শ নিয়েছিলাম। আমাকে অনেকে না যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আমি যাওয়ারই সিদ্ধান্ত নেই। নেত্রীকেও ফোন করে বিষয়টি জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমার পরবর্তী মিটিং উনি করবেন। আমায় আটকাতে গিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামিয়ে দিলেন।”

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...