Monday, April 6, 2026

বিস্ফো.রণ কাণ্ড: এগরা থানার IC মৌসম চক্রবর্তীকে সরিয়ে দায়িত্বে স্বপন গোস্বামী

Date:

Share post:

এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আরও কড়া পদক্ষেপ নিল নবান্ন(Nabanna)। বিস্ফোরণের দিনই এগরা থানার আইসির(IC) বিরুদ্ধে পদক্ষেপের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শোকজ ও করা হয় আইসি মৌসম চক্রবর্তীকে। এবার এগরা থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। মৌসম চক্রবর্তীর পরিবর্তে ওই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানার আইসি স্বপন গোস্বামীকে। এবং স্বপন চক্রবর্তীর জায়গায় পাঠানো হয়েছে মৌসম চক্রবর্তীকে।

মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল। সেই ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। বেআইনি এই বাজি কারখানার মালিক ও মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঘটনার পর আহত হয়ে ওড়িশায় কটকে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভানু। রাজ্য পুলিশের সিআইডি গ্রেফতার করে তাঁকে। যদিও গুরুতর আহত অবস্থায় শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এদিকে এগরা কাণ্ড থেকে সতর্ক হয়ে ইতিমধ্যেই রাজ্যপুলিশকে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। যেখানে বলা হয়েছে, রাজ্যে যেখানে যত বেআইনি বাজি কারখানা রয়েছে সব বন্ধ করার। এবং পুনরায় যাতে এই কারখানাগুলি চালু না হয় সেদিকে নজর রাখার। পাশাপাশি এই সব কারখানার কর্মীদের বিপল্প কর্মসংস্থানের ব্যবস্থারও নির্দেশ দেয় নবান্ন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...