Thursday, June 25, 2026

পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক ও প্রতিবেশীসুলভ সম্পর্ক’ই বজায় রাখতে চায় ভারত, জাপানে মন্তব্য মোদির

Date:

Share post:

জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে হিরোশিমা বিমানবন্দরে অবতরণের পরে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘‘জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় অবতরণ করেছি। বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে।’’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জি৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত হিসাবে হিরোসিমায় থাকবেন। সেখানে মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক ও প্রতিবেশীসুলভ সম্পর্ক’ই বজায় রাখতে চায় ভারত। কিন্তু সন্ত্রাসবাদ থেকে মুক্ত একটি অনুকূল পরিবেশ তৈরি করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করাটা ইসলামাবাদের দায়িত্ব।

আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং জাপানকে নিয়ে গঠিত জি৭ গোষ্ঠী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার আমন্ত্রণে জি৭ ভুক্ত রাষ্ট্রের শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত দেশ হিসাবে যোগ দিচ্ছে ভারত। ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান সঙ্কটের আবহে এ বারের শীর্ষ সম্মেলনের গুরুত্ব বিশেষ মাত্রা পেয়েছে। সেখানে বক্তৃতার পাশাপাশি সদস্য-রাষ্ট্রগুলির নেতাদের সঙ্গেও পৃথক ভাবে বৈঠক করবেন মোদি।
তিনি জানান, ভারত পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কই রাখতে চায়। কিন্তু ”সন্ত্রাসবাদ ও শত্রুতামুক্ত পরিবেশ তৈরি করাটা পাকিস্তানের দায়িত্ব” বলে মনে করিয়ে দেন মোদি।
পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে বারবার ভারত জানিয়েছে সন্ত্রাসে উসকানি দেওয়া ও আলোচনা করা- একসঙ্গে করে যেতে পারে না পাকিস্তান। বারবারই সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে ইসলামাবাদকে কাঠগড়ায় তুলেছে নয়াদিল্লি।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...