Monday, April 6, 2026

৮ লক্ষ টাকায় ছয়বার বিদেশ ভ্রমণ! সমীরের সম্পত্তিতে নজর NCB-র

Date:

Share post:

মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ানকে (Aryan Khan) গ্রেফতার করার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন সমীর ওয়াংখেড়ে। গত ২০২১ সালে মুম্বইয়ের প্রমোদতরী কর্ডেলিয়া থেকে মাদক সেবন এবং মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে (Aryan Khan)। এরপর সমালোচনার ঝড় বয়ে যায়। হাজতবাস করতে হয় বাদশা পুত্রকে। যদিও উপযুক্ত তথ্য প্রমাণের পেশ করতে না পারায় বেকসুর খালাস হয়ে যান আরিয়ান। এবার এনসিবির (NCB) স্ক্যানারে সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)সম্পত্তি ও বিদেশ ভ্রমণের তথ্য।

ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা ও মলদ্বীপে পাঁচ বছরে সমীর ওয়াংখেড়ে তাঁর পরিবারকে নিয়ে ছয়বার গেছিলেন। সময়কাল ছিল ২০১৭ থেকে ২০২১ সাল। কিন্তু সন্দেহ জাগছে খরচএর পরিমান দেখে। সম্প্রতিই এনসিবির তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে সব মিলিয়ে সমীর ও তাঁর পরিবার মোট ৮ লক্ষ ৭৫ হাজার টাকা খরচ করে ৬ বার বিদেশ ভ্রমণ করেছিলেন। এখানেই প্রশ্ন উঠছে, ওই টাকা দিয়ে শুধুমাত্র বিমান খরচটুকুই দেওয়া সম্ভব। তাহলে বিদেশে থাকা-খাওয়া, ঘোরার জন্য কি একটাকাও খরচ হয়নি ওয়াংখেড়ের? আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে কি সমীরের? ইতিমধ্যেই NCB স্ক্যানারে সমীরের সম্পত্তির নথি।

এক ঝলকে সমীর ওয়াংখেড়ের সম্পত্তি তালিকা

মুম্বইয়ে চারটি বিলাসবহুল ফ্ল্যাট

মহারাষ্ট্রের ওয়াসিমে ৪১ হাজার ৬৮৮৮ একর জমি

গোরেগাঁওতে ২.৪৫ কোটি বাজারমূল্যের ফ্ল্যাট মাত্র ৮২.৮ লক্ষ টাকায় কিনেছেন সমীর

বিয়ের আগেও সমীর ওয়াংখেড়ে ও তাঁর স্ত্রী ১.২৫ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন

২২ লক্ষ টাকার রোলেক্সের একটি ঘড়ি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...