Friday, June 26, 2026

দক্ষিণ ২৪ পরগনায় ১৩ ছাত্র সেরা দশে,‌নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১২!

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।এবার চমকপ্রদ ফল দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলায় ১৩ জন ছাত্র সেরা দশে। তার মধ্যে ১২ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এদের মধ্যে রয়েছে দুই যমজ ভাই, অনীশ বাড়ুই ও অনীক বাড়ুই।

৬৯৮ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে অনীশ। ৬৮৭ নম্বর পেয়ে ষষ্ঠ রয়েছে অনীক সঙ্গে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে সুতীর্থ পাল। ৬৮৬ নম্বর পেয়ে সপ্তম হয়েছে অদ্রিজ গুপ্ত। ৬৮৪ নম্বর পেয়ে নবম হয়েছে দেবজ্যোতি ভট্টাচার্য, আরিয়ান গোস্বামী ও অর্কপ্রভ জানা। ৬৮৩ পেয়ে দশম স্থান অধিকার করে নিয়েছে শমীক মাহাত, সাগ্নিক বন্দ্যোপাধ্যায়, রফিক রানা লস্কর ও রুদ্রনীল দাস।
এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷ মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারে  এগিয়ে পূর্ব মেদনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৬.৮১ শতাংশ।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...