Friday, June 26, 2026

CBI তলব: কর্মসূচি ছেড়ে কলকাতার পথে অভিষেক, ভার্চুয়ালি সভা করবেন মমতা

Date:

Share post:

আগেই জানিয়েছিলেন সিবিআই যদি ডাকে তবে তদন্তে সহযোগিতা করতে প্রয়োজনে কর্মসূচি স্থগিত রেখে কলকাতা(Kolkata) ফিরবেন। সেইমতো জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের(CBI) নোটিশ হাতে পেয়েই বাকুড়ার সোনামুখির রোড শো শেষ করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। আগামী শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সিবিআই নোটিশ হাতে পেয়ে সেই নোটিশের ছবি সহ একটি টুইটও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, সোনামুখির রোড শোর পর পাত্রসায়রে জনসভা ছিল তৃণমূল সাংসদের। অভিষেকের পরিবর্তে ভার্চুয়ারি এখানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

শুক্রবার দুপুরে সিবিআইয়ের নোটিশ হাতে পাওয়ার পর টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমায় আগামীকাল অর্থাৎ ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য আমায় ডাকা হয়েছে, সেই নোটিশ আমি আজ পেলাম। একটা দিনও আমায় সময় দেওয়া হয়নি। কর্মসূচি থাকা সত্ত্বেও আমি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছি এবং তদন্তে সবরকম সহযোগিতা করব।” পাশাপাশি অভিষেক আরও লেখেন, “জনসংযোগ যাত্রা আপাতত স্থগিত করলাম। তবে যেখান থেকে শেষ করলাম ২২ মে বাকুড়ার ঠিক সেইখান থেকেই আবার শুরু করব। এই ঘটনার জেরে হতাশা নয়, বরং আমি আরও বেশি করে পশ্চিমবঙ্গের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করব, সেই লক্ষ্যেই আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

 

এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক না থাকলেও বাতিল হচ্ছে না অভিষেকের আজকের কর্মসূচি। জানা গিয়েছে, সোনামুখির রোড শোর পর পাত্রসায়রে তৃণমূলের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিবিআইয়ের এই নোটিশকে কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চক্রান্ত বলে তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন টুইট করে তিনি লেখেন, “অভিষেকের জনজোয়ারকে ভয় পেয়ে কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চক্রান্তেই সিবিআইকে দিয়ে বিজেপির এই তড়িঘড়ি নোটিসের ছক। এভাবে নবজোয়ার থামানো যাবে না। এই অভিমন্যু চক্রব্যূহ ভাঙতে শিখে গিয়েছে।”

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...