Sunday, May 17, 2026

রয়্যাল বেঙ্গলের মতো মাথা উঁচু করে বাঁচব: সাড়ে ৯ ঘণ্টা পর বেরিয়ে হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

“দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে বাঁচব।” শনিবার, সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর CBI দফতর থেকে বেরিয়ে হুঙ্কার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। একই সঙ্গে তীব্র কটাক্ষ করে অভিষেক বললেন, “যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদেরও সময় নষ্ট, আমারও।”

ঘড়ির কাঁটা সকাল ১১ টা ছোঁয়ার দু মিনিট আগেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন অভিষেক। তারপর ৯ ঘণ্টা ৪০ মিনিট। বুক ফুলিয়ে নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক। সাফ জানালেন, “প্রথম থেকে এদের টার্গেট অভিষেক। যা প্রশ্ন করেছে, সব প্রশ্নের উত্তর দিয়েছি। যারা জিজ্ঞাসা করেছে তাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। কারা এগুলো করছে পরিষ্কার বোঝা যাচ্ছে।” যেভাবে তৃণমূলে নবজোয়ার-এ মানুষ যোগ দিচ্ছেন, তাতে ভয় পেয়েই কর্মসূচি মাঝখানে তাকে হেনস্থা করতে চাইছে বিজেপি। সেই কারণেই এজেন্সি লেলিয়ে দেওয়া হয়েছে। অভিষেকের কথায়, এই রাজনৈতিক ষড়যন্ত্রগুলো মানুষ ধরে ফেলেছে।

এরপরেই তীব্র আক্রমণ করে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমায় ডাকল কুন্তল ঘোষের চিঠিতে নাম বলে। সুদীপ্ত সেন চিঠিতে লিখেছেন, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী তাঁর থেকে টাকা নিয়েছেন! তাহলে তাঁদের ডাকা হবে না কেন? অমিত শাহ বলেছেন, মোদির নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। তাহলে তাঁকে ডাকা হয়নি কেন?” অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে অভিষেক প্রশ্ন তোলেন, “কেষ্ট মণ্ডলের মেয়ের সম্পত্তি বেড়েছে বলে গ্রেফতার আর জয় শাহের হাজার কোটি টাকা নিয়ে ফুর্তি করছে তাকে ডাকা হবে না কেন?”

বিজেপির FIR- নাম থাকা শুভেন্দু অধিকারীকে কতবার ডেকেছে! গ্রেফতার হয়েছে? শুভেন্দু বিজেপির সম্পদ! দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দলিল পাওয়া গেল। তাঁকে ডাকা হল না কেন?অভিষেক সাফ জানান, “আমি তো কুন্তল ঘোষের নাম নিইনি। সংবাদমাধ্যম গিয়ে কুন্তল ঘোষকে জিজ্ঞাসা করেছে। কুন্তল ঘোষের নাম আমি নিইনি। মদন মিত্র, কুণাল ঘোষের কথা বলেছি।”

আরও পড়ুন- সওয়া ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে নিট ফল শূন্য: অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান তাকে যা নাম জিজ্ঞাসা করা হয়েছে তাদের বেশিরভাগই পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদের এজেন্ট। শুভেন্দুর নাম না করে অভিষেক প্রশ্ন তোলেন, সেই সময় এলাকার তরফে দায়িত্বে কে ছিল?

এরপরই হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, “দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে বাঁচব। তবে এই এজেন্সির কাছে এটুকু সৌজন্য আসা করি। ২০ তারিখ বলে ২২ তারিখ ডাকুন। আমার কর্মসূচি বাতিল করে আসতে হচ্ছে। বলেছিলাম ক্ষমতা থাকলে গ্রেফতার করুক। ইনকাম ট্যাক্স, ইডি করেও মেরুদণ্ড বাঁকাতে পারছেন না।” অভিষেক বলেন, “আমি মাথা নত করার লোক নই। লড়াই করার লোক। যত ক্ষমতা প্রয়োগ করার করুক আরও দ্বিগুণ মানসিকতা নিয়ে ঝাঁপাব।” জনসংযোগ যাত্রা বন্ধ করে কলকাতা এসেছিলেন অভিষেক। তিনি জানান, “সোমবার দিন দশগুণ শক্তি নিয়ে মানুষের কাছে যাব। আরও এক মাস থাকব। আমার জ্বর এসেছে, গলা ভেঙে গেছে, হাত কেটে গেছে, অসুস্থ হয়েও থামিনি। আগে হজম হচ্ছিল না। এখন রাতে ঘুম হবে না”

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...