Thursday, June 25, 2026

অভিষেককে কাছে পেয়ে ডানকুনিতে উচ্ছ্বাসে ভাসলেন সমর্থকরা

Date:

Share post:

নবজোয়ার কর্মসূচি থেকে ফেরার সময় ডানকুনি টোল প্লাজায় সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ডানকুনি হয়ে কলকাতা ফিরবেন এই খবর পাওয়া মাত্র ডানকুনি টোল প্লাজায় দলীয় পতাকা নিয়ে ভিড় জমান তৃণমূলের কর্মী সমর্থকরা।তাদের ইচ্ছা শুধু তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার সামনে থেকে দেখা।সমর্থকদের নিরাশ করেননি অভিষেক।

এদিন ডানকুনি টোল প্লাজা পেরোনোর সময় সেখানে অপেক্ষা করে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন ও প্রণাম জানান।আর এই টুকু সময় অভিষেককে সামনে থেকে দেখতে পেয়ে খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা।এদিন অভিষেককে দেখার জন্য যে ভিড় জমেছিল অল্প সময়ের জন্য তা ছিল চোখে পড়ার মতো।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...