Friday, April 24, 2026

নবনীতা নয়, তাহলে কার সঙ্গে বিদেশে জিতু কমল!

Date:

Share post:

অভিনয়ের দিক থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে ‘অপরাজিত’ প্রমাণ করেছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) । সম্প্রতি সিনেমাতে পুরোপুরি মনোনিবেশ করার কথা সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানিয়েছেন অভিনেতা নিজেই। যদিও জিতু তাঁর দাম্পত্যেও সিনেমাটিক ছোঁয়া বজায় রাখেন স্ত্রী নবনীতার (Nabanita) সঙ্গে করা বিভিন্ন রিলস-এর মাধ্যমে। কিন্তু এবার অভিনেতার সঙ্গে এক বিদেশিনীকে দেখে চমকে উঠেছেন তাঁর ফ্যানেরা। নবনীতাকে সঙ্গে না নিয়ে গিয়ে লন্ডনের মাটিতে কার সঙ্গে ঘুরছেন জিতু? ফেসবুক পোস্টে তাঁর নাম দেখাচ্ছে অ্যালেকজান্দ্রা টেলর (Alexandra Taylor) । এখান থেকেই প্রশ্ন উকি দিচ্ছে এবার কি তাহলে নতুন কোন খবর দেবেন জিতু?

টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের প্রতি মুহূর্তে বদলে যাওয়া স্ট্যাটাস তাদের বর্তমান অবস্থানের কথা জানিয়ে দেয়। ঠিক যেমন অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) ফ্যানেরা এতদিনে জেনে গেছেন যে তাদের প্রিয় তারকা আপাতত লন্ডনে রয়েছেন। অ্যালেকজান্দ্রা টেলরের সঙ্গে যে শুটিংয়ে ব্যস্ত ‘অপরাজিত’ জিতু, সে কথা অভিনেতার অনুরাগীরা জানেন। আসলেই এসকে মুভিজের (Eskay Movies) দুটি ছবির শুটিং চলছে লন্ডনে। একটি ছবির নাম ‘বাবুসোনা’ (BabuShona)এবং আরেকটি ছবির নাম ‘আপনজন’। দুটির মুখ্য চরিত্রে জিতু। এই সিনেমায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন তিনি।গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অ্যালেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যকেও। অন্য ছবিতে ‘ফাটাফাটি’ অভিনেত্রী ঋতাভরীর (Ritabhari Chakraborty) সঙ্গে নিপাট বন্ধুত্বের রসায়ন জমে উঠবে।

অ্যালেকজান্দ্রা (Alexandra Taylor) সোশ্যাল মিডিয়ায় তার এবং জিতু কমলের একটি ছবি পোস্ট করে লেখেন, ” তোমার সঙ্গে কাজ করা এবং বিগ স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। তোমার সমস্ত কাজের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই। ” নিজের পোস্টের শেষেই হ্যাশট্যাগ ‘বাবুসোনা’ লিখতে ভোলেননি অভিনেত্রী। লন্ডনের শিশু অপহরণের ঘটনা থেকে বাবু আর সোনার জীবনের গল্প বদলে যাওয়ার ছবি ‘বাবুসোনা’।

 

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...