Thursday, May 14, 2026

পানীয় জল নিয়ে লাগাতার স.মস্যার জের! পাইপলাইন খুঁড়তেই চোখ কপালে পুর কর্মীদের

Date:

Share post:

পানীয় জল (Drinking Water) নিয়ে সমস্যা অনেকদিনের। দীর্ঘদিন হয়ে গেলেও কেন এমন জল আসছে তা বুঝে উঠতে পারছিলেন না স্থানীয়রা। আর সেই কারণ অনুসন্ধান করতে গিয়েই এক ভয়াবহ ঘটনা সামনে এল। যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পানীয় জলের পাইপলাইন (Pipeline) দিয়ে ঘোলা এবং গন্ধযুক্ত জল পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। পরে বাধ্য হয়েই সেই জল শহরের ৪ হাজার মানুষ বিগত চার দিন ধরে পান করেছিলেন। এরপরই আচমকা জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। যার জেরে আরও সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। আর সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে পুরসভার কর্মীরা কাজে হাত লাগাতে গেলে এক ভয়াবহ ঘটনা সামনে এল। আর বিষয়টিকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মোদিরাজ্য গুজরাটের (Gujrat) পাটনের সিদ্ধাপুর শহরে।

স্থানীয় সূত্রে খবর, জল সরবারহ বন্ধ হয়ে যাওয়া এবং নোংরা জল কেন সরবরাহ করা হচ্ছে, এই অভিযোগ তুলে পুরসভার দ্বারস্থ হন স্থানীয়রা। তবে পুরসভাও এরপরই ধন্দে পড়ে যায়। কারণ জল সরবরাহ নিয়ে এর আগে কোনও অভিযোগ জমা পড়েনি। কিন্তু আচমকা অভিযোগ জমা পড়ায় তৎপর হয় পুরসভা। বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার কর্মীরা। এরপরই পুরকর্মীরা দেখেন পাইপের এক জায়গা থেকে জল লিক করছে। এরপরই পাইপলাইন খোঁড়াখুড়ির কাজ শুরু করেন পুরকর্মীরা। তবে গত সোমবার মেরামতির কাজ করার সময় পাইপলাইন খুঁড়তেই চমকে ওঠেন পুরকর্মীরা। তাঁরা দেখেন, এক মহিলার (Women) টুকরো করা দেহ পাইপলাইনে আটকে রয়েছে। তাঁর ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। তবে প্রথমে দুটি হাত এবং কোমর থেকে পা পর্যন্ত টুকরো মেলে ওই মহিলার। বাকি অঙ্গের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মহিলার টুকরো করা দেহ মেলার খবর চাউর হতেই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সোমবার সারা দিন কেটে গেলেও খুঁজ পাওয়া যায়নি মহিলার মাথা। পরে মঙ্গলবারও ফের পাইপলাইন খতিয়ে দেখেন পুরকর্মীরা। তখন তাঁরা অন্য একটি এলাকায় মহিলার মাথা এবং দেহের বাকি অংশ খুঁজে পান। জানা গিয়েছে, মহিলাটির পুরো দেহ পচে গিয়েছিল। আর ওই দেহ পাইপলাইনের ভিতরে থাকা অবস্থাতেই জল সরবরাহ করা হয়। আর সেই জল বেশ কয়েক দিন ধরেই পান করেছিলেন বাসিন্দারা। এদিকে পাইপলাইন থেকে দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শহরেরই এক এলাকা থেকে গত সপ্তাহেই এক তরুণী নিখোঁজ হয়ে যান। নিখোঁজ মহিলার নাম লাভিনা হরওয়ানি। তবে কীভাবে তাঁর দেহ পাইপলাইনে গেল তা নিয়ে বাড়ছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...