Friday, June 26, 2026

নোটবন্দির তুঘলকি সিদ্ধান্ত! পর পর টুইটে মোদি সরকারকে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

ফের তুঘলকি সিদ্ধান্ত মোদি সরকারের! চালু হওয়ার ৭ বছরের মাথায় ফের বাতিল ২ হাজার টাকার নোট। শুক্রবার, এই সিদ্ধান্ত জানার পরেই টুইটে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, দুপুরে আরও একটি টুইট করে মোদি সরকারের এই সিদ্ধান্তকে হঠকারী ও তুঘলকি বলে আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) মমতা লেখেন, “২০০০ টাকার নোট বাতিল ও তুঘলকি নোটবন্দির নাটক সাধারণ মানুষকে ফের চূড়ান্ত হয়রান করবে। জনবিরোধী ও সহচর পুঁজিবাদকে আড়াল করতে এই ধরণের অহঙ্কারী পদক্ষেপ করছে সরকার। অস্থায়ী ও স্বৈরাচারী সরকারের এই পদক্ষেপ কথা মানুষ ভুলবে না।“

শুক্রবার বিকেলে হঠাৎ রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২০০০ টাকা বাতিলের কথা ঘোষণা করা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নোট ব্যাঙ্কে গিয়ে জমা দেওয়া যাবে। নিজের অ্যাকাউন্টে যে কোনও পরিমাণ ও অন্য অ্যাকাউন্টে ২০০০০ টাকা একবারে জমা দেওয়া যাবে বলেও জানানো হয়েছে। মোদি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে সরব হয়েছে বিরোধীরা। পর পর দুবার এই বিষয় নিয়ে টুইট করে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মোদি সরকারকে ধুয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...