Saturday, April 4, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেটে জয় রাজস্থান রয়‍্যালসের

Date:

Share post:

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়‍্যালস। এদিন পাঞ্জাবকে ৪ উইকেটে হারায় রাজস্থান। রাজস্থানের হয়ে অর্ধশতরান যশস্বী জসওয়াল এবং পাড্ডিকালের। বল হাতে তিন উইকেট নভদীপ সাইনির।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেন সাম কুরান। ৪৯ রানে অপরাজিত তিনি। ৪৪ রান করেন জীতেশ শর্মা। ৪১ রানে অপরাজিত শাহরুখ খান। ১৭ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। রাজস্থানের তিন উইকেট নেন নভদীপ সাইনি। একটি করে উইকেট নেন বোল্ট এবং অ‍্যাডাম জাম্পা।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে যশস্বী এবং পাড্ডিকালের অর্ধশতরান। ৫০ রান করেন যশস্বী। ৫১ রান করেন পাড্ডাকাল। শূন‍্যরান করেন জস বাটলার। সঞ্জু করেন ২ উইকেট। ৪৬ রান করেন হিটমায়ার। পাঞ্জাবের হয়ে দুই উইকেট নেন রাবাডা। একটি করে উইকেট নেন সাম কুরান, অর্শদীপ সিং, নাথান ইলিশ এবং রাহুল চাহার।

আরও পড়ুন:মেসিকে দলে নিতে বিপুল প্রস্তাব দিতে চলেছে আল হিলাল : সূত্র

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...