Monday, March 16, 2026

বারাক ওবামা সহ ৫০০ মার্কিনির উপর নিষেধাজ্ঞা জারি মস্কোর

Date:

Share post:

রাশিয়া(Russia) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা(Barak Obama) সহ ৫০০ জনের উপর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির জেরে রাশিয়ার বিরুদ্ধে নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা(America)। এর পাল্টা দিয়েই শুক্রবার আমেরিকার উপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া(Russia)।

রাশিয়ার তরফে যে ৫০০ জনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই তালিকায় আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল, শেথ মেয়ার্স এবং সিএনএনের সাংবাদিক ইরিন বার্নেট-সহ একাধিক নাম। জানা গিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে আরও কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে। শুক্রবারই আমেরিকা নতুন করে শতাধিক সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দিতেই এই পদক্ষেপ ওয়াশিংটনের। তারই পাল্টা হিসেবে এই পদক্ষেপ নেয় রাশিয়া। এদিন রাশিয়া পালটা নিষেধাজ্ঞা জারি করার সময় যে বিবৃতি পেশ করেছে তাতে সেইদিকেই ইঙ্গিত করে বলা হয়েছে, “অনেক আগেই ওয়াশিংটনের বুঝে নেওয়া উচিত ছিল রাশিয়ার বিরুদ্ধে একটা শত্রুতাপূর্ণ পদক্ষেপেরও জবাব বকেয়া থাকবে না।” নয়া তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিদেরও যুক্ত করেছে মস্কো। রাশিয়ার বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...