Friday, June 26, 2026

দিল্লিকে ৭৭ রানে হারিয়ে আইপিএল-এর প্লে-অফে চেন্নাই

Date:

Share post:

দিল্লি ক‍্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল চেন্নাই সুপার কিংস। ৭৭ রানে ওয়ার্নারদের হারাল ধোনির দল। আর এই জয়ের ফলে আইপিএল-এর প্লে-অফে দ্বিতীয় দল হিসাবে চলে গেল সিএসকে। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৮৭ রান করেন তিনি। ৭৯ রান করেন রুতুরাজ গায়কোওয়াড।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৮৭ রান করেন তিনি। ৭৯ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ২২ রান করেন শিভম দুবে। ৫ রানে অপরাজিত ধোনি। ২০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন খলিল আহমেদ, নর্টেজে এবং চেতন শাকারিয়া।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ব‍্যর্থ গেল ওয়ার্নারের ৮৬ রান। পাঁচ রান করেন পৃথ্বী শা। সল্ট করেন তিন রান। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট দীপক চাহার। দুটি করে উইকেট নেন মহেশ এবং পথিরানা। একটি করে উইকেট নেন তুষার দেশপান্ডে এবং রবীন্দ্র জাদেজা।

এদিকে দিল্লি বনাম চেন্নাই ম্যাচে এই মরশুমের ১০০০তম ছয় হয়ে গেল। সেই ছয়টি মারলেন চেন্নাইয়ের ডেভন কনওয়ে। দিল্লির স্পিনার ললিত যাদবের বলে সোজাসুজি শট খেলে ১০০০তম ছয়টি মারেন কনওয়ে।

আরও পড়ুন:ইন্টারকন্টিনেন্টাল কাপের জন‍্য ঘোষণা ভারতের ২৭ সদস্যের দল


 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...