Sunday, June 28, 2026

সত্যমেব জয়তে: সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে বার্তা সমীর ওয়াংখেড়ের

Date:

Share post:

সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে আরিয়ান খান মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সমীর ওয়াংখেড়ে(Sameer Wankhede)। সিবিআই অফিসে ঢোকার ঠিক আগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মুম্বইয়ের(NCB Mumbai) প্রাক্তন জোনাল ডিরেক্টর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কেবল দুটি শব্দ ‘সত্যমেব জয়তে'(Satyameva Jayate)।

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় জড়িত না করার জন্য তারকার থেকে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ওয়াংখেড়ের বিরুদ্ধে। তবে এই অভিযোগের পালটা সিবিআই এফআইআর বাতিলের দাবিতে একটি পিটিশন দায়ের করেন ওয়াংখেড়ে। এদিকে গত শুক্রবার কর্ডেলিয়া ক্রুজ মাদক কাণ্ড সংক্রান্ত দুর্নীতির মামলায় বম্বে হাইকোর্টের তরফে জানানো হয় আগামী ২২ মে পর্যন্ত ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নিতে পারবে না সিবিআই। আদালত থেকে কিছুটা স্বস্তি পাওয়ার পর শনিবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ওয়াংখেড়ে।

উল্লেখ্য, বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতারের মূল কাণ্ডারি ছিলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যদিও তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ। পাশাপাশি মুম্বইয়ের একটি সংবাদসংস্থা সম্প্রতি প্রকাশ্যে এনেছে শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট। যদিও শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। ওই মেসেজে শাহরুখ লিখেছেন, “সমীর সাব, আমি কি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?” এরপর একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, “এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।” যদিও কোনও আবেদনই টলাতে পারেনি এনসিবির ওই প্রাক্তন আধিকারিককে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...