Friday, April 3, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড যশস্বীর

Date:

Share post:

গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় রাজস্থান রয়‍্যালস। এই জয়ের ফলে প্লে-অফের আসা বাঁচিয়ে রাখল রাজস্থান। এই ম‍্যাচে খেলতে নেমে অর্ধশতরান করেন যশস্বী জসওয়াল। আর এই অর্ধশতরান করতেই নজির গড়েন তিনি। ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি ঋষভ পন্থদের।

পাঞ্জাবের বিরুদ্ধে ৫০ রান করতেই রেকর্ড গড়েন যশস্বী। বয়স ২৫ বছর পেরনোর আগেই আইপিএলে ৬০০ রান করলেন তিনি। এই রেকর্ড রয়েছে বিরাট, পন্থেরও। ২০১৩-য় কোহলি ৬৩৪ রান করেছিলেন। তারপরে ২০১৮-য় পন্থ ৬৮৪ রান করেন। এছাড়াও এই একই নজির রয়েছে রুতুরাজ গায়কোয়াডেরও। তিনি ২০২১-এ চেন্নাইয়ের হয়ে ৬৩৬ রান করেছিলেন।

শুধু তাই নয়, জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া ক্রিকেটারদের রানের নিরিখে রেকর্ড গড়েন যশস্বী। এতদিন সবার উপরে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শন মার্শ। ২০০৮-এ প্রথম আইপিএলে তিনি ৬১৬ রান করেছিলেন। পাঞ্জাবের বিরুদ্ধে অর্ধশতরান করে যশস্বী টপকে যান মার্শকে। যশস্বী এখনও পযর্ন্ত ১৪ ম্যাচে রান ৬২৫।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...