Tuesday, June 23, 2026

নজিরবিহীন! মাধ্যমিকে ফেল ১ লক্ষেরও বেশি পড়ুয়া

Date:

Share post:

শুক্রবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৩ পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। তবে এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী ফেল (Fail) করেছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education)। ১ লক্ষ ১১ হাজার পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদিও তাঁদের হতাশ না হয়ে নতুন করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার কথা বলেছেন পর্ষদ সভাপতি।

তবে গত কয়েক বছরে এত বেশি সংখ্যক পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেনি। কোভিডকালে ভালো করে প্রস্তুতি না হওয়াই প্রাথমিক কারণ বলে মনে করছে পর্ষদ সভাপতি। পাশাপাশি এই অকৃতকার্য হওয়ার পিছনে প্রস্তুতির অভাবও রয়েছে বলে মনে করা হচ্ছে।

নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে হাজিরা অভিষেকের!

উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০ ফেব্রুয়ারি। শেষ হয় ৮ মার্চ। তারপরে আড়াই মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছরে প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ১১৮ জন। ১৬ জেলা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন পরীক্ষার্থীরা। চলতি বছরে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ১ লক্ষ ১১ হাজার ছাত্র ছাত্রী অকৃতকার্য হয়েছে। গতবারের চেয়ে তা অনেকটাই বেশি বলে জানিয়েছে পর্ষদ। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর।

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...