Tuesday, June 23, 2026

ম‍্যাচ জিতলেও লজ্জার নজির গড়লেন রাজস্থান ব‍্যাটার জস বাটলার

Date:

Share post:

শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় রাজস্থান রয়‍্যালস। এই ম‍্যাচ জয়ের ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে সঞ্জু স‍্যামসনের দল। তবে ম‍্যাচ জিতলেও লজ্জার নজির গড়েন রাজস্থান ব‍্যাটার জস বাটলার। শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে শূন‍্য রান করেন তিনি। আর শূন‍্য রান করতে নজির গড়েন বাটলার। পর পর তিন ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। শুক্রবারের ম্যাচে বাটলার ৪ বল খেলে কোনও রান করতে পারেননি। রান না করায় এই নিয়ে এবারের আইপিএলে পাঁচটি ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি।

বাটলারের আগে এই রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই। কোন ক্রিকেটার কোনও এক বছরের আইপিএলে পাঁচটি ইনিংসে শূন্য রানে আউট হননি। এক মরশুমে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির ছিল হার্সেল গিবসের। ২০০৯ সালের আইপিএলে ডেকান চার্জাসের হয়ে চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড যশস্বীর

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...