Friday, April 3, 2026

দেড় কোটি টাকা হাতিয়ে উধাও নৈহাটির দম্পতি

Date:

Share post:

পরিকল্পনামাফিক পাড়া-প্রতিবেশী ও পরিচিতদের থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে উধাও নৈহাটির এক দম্পতি। অভিযুক্তদের খোঁজে নৈহাটি থানার পুলিশ।

জানা গিয়েছে, নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ওই দম্পতি বিভিন্ন লোকের কাছ থেকে নানান প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় কোটি টাকা তোলেন। কাউকে বলেছিলেন, অল্প টাকায় বেশি সুদ পাইয়ে দেবেন। কাউকে আবার দ্বিগুণ ফেরতের প্রলোভন দেখিয়ে টাকা তুলেছিলেন তাঁরা। কাউকে আবার গুগলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্বাস করে অর্থ দিলেও মেলেনি চাকরি, মেলেনি দ্বিগুণ টাকাও।
এদিকে নির্দিষ্ট সময় পেরিয়ে যেতেই টাকা ফেরত চাইতে শুরু করেন গ্রাহকরা। তখনই নানা বাহানা শুরু করেন ওই দম্পতি। এরপর শনিবার থেকে বেপাত্তা বিশ্বজিৎ-সোমাশ্রী। তাদের ফোন সুইচড অফ। শনিবার প্রতারিতরা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন। মোবাইলের লোকেশনের ভিত্তিতে প্রতারক দম্পতিকে খুঁজছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...