Wednesday, March 25, 2026

রবির সকালে পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সং*ঘর্ষে মৃ*ত্যু ৩ যুবকের

Date:

Share post:

পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল তিন বাইক আরোহীর। রবিবার সাতসকালে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় আগরপাড়ার তেঁতুলতলা মোড় এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খড়দহ থানার পুলিশ।

আরও পড়ুন:শুটিং সেরে বাড়ি ফেরার পথে মৃ*ত্যু জনপ্রিয় অভিনেত্রীর!
জানা গেছে, ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল বাইকটি। বিটি রোড ধরে যাচ্ছিলেন তিন জন যুবক। বাইকের গতি খুব বেশি ছিল বলে জানাচ্ছেন কয়েক জন প্রত্যক্ষদর্শী। পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে বিটি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। তিন জন যুবকই বাইক থেকে ছিটকে পড়েন বিটি রোডে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। কিছুক্ষণ ক্ষণিকে মৃত্যু হয় তৃতীয় জনেরও।
দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে খড়দহ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...