Saturday, June 27, 2026

বজবজের বাজি কারখানায় আ.গুন, ভস্মীভূত বাড়ি, মৃ.ত ৩

Date:

Share post:

বজবজের বাজি কারখানায় আগুন। বজবজের নন্দরামপুর দাসপাড়া এলাকায় বেআইনি বাজি কারখানায় আগুন। বাড়ির মধ্যে বসেই বাজি বানানোর অভিযোগ। এই ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত অনেকে। মৃতদের মধ্যে একজন নাবালিকা ও একজন শিশু বলে জানা গিয়েছে।

বাড়িটির উপরে দোতলায় কাজ হচ্ছিল। জানা গেছে, এদিন হঠাৎ বিকট শব্দে ভয় পেয়ে যান এলাকাবাসীরা। দমকল আসার আগেই আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিন ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটিতে বাজি তৈরির কাজ চলত বলেই স্থানীয়দের দাবি। তুবড়ি বানানোর কাজ হতো। উপরের ঘরে গুদাম করে বাজি রাখা হত বলেও খবর। বাড়িটি আগুনে ভেঙে পড়ে গেছে। ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। যদিও প্রশাসনের দাবি, বাজি বানাতে গিয়ে নয়, অন্য কোনও কারণে আগুন লেগেছে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলছে। তাদের মধ্যে একজন নাবালিকা। ওই বাড়িটির গৃহবধূ এবং তাঁর শিশুও মারা গিয়েছে বলে সূত্রের খবর। মৃতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে, পম্পা হাটি ও জয়শ্রী হাটি। এই ঘটনায় আপাতত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- কাঁথি দুর্নী.তি কাণ্ডে অধিকারী ব্রাদার্সকে কেন অ্যারেস্ট নয়, ফের প্রশ্ন ছুঁড়লেন কুণাল

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...