Wednesday, June 24, 2026

ব‍্যর্থ বিরাটের শতরান, গুজরাতের কাছে ৬ উইকেটে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল আরসিবি

Date:

Share post:

ব‍্যর্থ গেল বিরাট কোহলির শতরান। আইপিএল থেকে ছিটকে গেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন গুজরাত টাইটান্সের কাছে ৬ উইকেটে হারল আরসিবি। গুজরাতে হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। শতরান করেন তিনি। আরসিবি ম‍্যাচ হারায় প্লে-অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করে আরসিবি। আরসিবির হয়ে শতরান করেন বিরাট কোহলি। ১০১ রান করেন তিনি। ২৮ রান করেন ফ‍্যাফ ডুপ্লেসি। ১১ রান করেন ম‍‍্যাক্সওয়েল। ২৬ রান করেন ব্রেসওয়েল। গুজরাতের দুই উইকেট নেন নুর আহমেদ। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, যশ দয়াল এবং রশিদ খান।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় গুজরাত। সৌজন্যে শুভমন গিল। ১০৪ রানে অপরাজিত তিনি। ঋদ্ধিমান সাহা করেন ১২ রান। বিজয় শঙ্কর করেন ৫৩ রান। আরসিবির হয়ে দুই উইকেট মহম্মদ সিরাজের। একটি করে উইকেট নেন বিজয়কুমার এবং হর্ষল প‍্যাটেল।

আরও পড়ুন:জোর কদমে চলছে ইস্টবেঙ্গলের দল গঠন, কবে আসছেন লাল-হলুদ কোচ?

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...