Saturday, April 4, 2026

রাজীব গান্ধীর মৃ.ত্যুবার্ষিকীতে আবেগঘন মমতা-অভিষেক

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajib Gandhi) ৩২ তম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার দিল্লির ‘বীর ভূমি’-তে বাবার স্মৃতি সৌধে সম্মান জানান ছেলে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও মেয়ে তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। এদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেসের সঙ্গে একাধিক বিষয়ে মতানৈক্য হলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবসে স্মরণ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী ও অভিষেক। পাশাপাশি এদিন সকালে দিল্লিতে রাজীব স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজীব পত্নী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

উল্লেখ্য, ১৯৮৪ সালে দেহরক্ষীদের গুলিতেই প্রাণ হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। তাঁর মৃত্যুর পরই কংগ্রেসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব। সবচেয়ে কম বয়সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণ করেন তিনি। সেই সময় রাজীব গান্ধীর বয়স ছিল মাত্র ৪০ বছর। ১৯৮৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন ছিলেন রাজীব গান্ধী। তাঁর নেতৃত্বে ওই বছরের নির্বাচনে রেকর্ড পরিমাণ আসন জেতেছিল কংগ্রেস।

অন্যদিকে, রাজীব গান্ধীর সঙ্গে বরাবরই হৃদ্যতার সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে বোনের মতই দেখতেন রাজীব। এরপরই মমতাকে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছিলেন, পাশাপাশি তাঁর হাতে তুলে দেন বহু গুরুদায়িত্বও। তবে সময় যত গড়িয়েছে কালের নিরিখে কিছুটা হলেও দু’দলের মধ্যে দূরত্ব বেড়েছে। তবুও পুরনো সম্পর্ককে ভুলে যাননি মমতা। দলের সঙ্গে দূরত্ব বাড়লেও রাজীব গান্ধীর প্রতি বাংলার মুখ্যমন্ত্রীর যে শ্রদ্ধা তা এদিন ফের একবার চোখে পড়ল।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...