Tuesday, March 24, 2026

প্রায় ১২ বছর পরে ফের গতি ফিরে এল নেতাই গণহ*ত্যার ত*দন্তে

Date:

Share post:

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর নেতাই গণহত্যা তদন্তের গতিপ্রকৃতি ও বিচারের অগ্রগতি সম্পর্কে সিবিআইকে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সেই সময় সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, কোভিড পরিস্থিতির জন্য তদন্ত শেষ করা সম্ভব হয়নি। তাদের আরও সময় প্রয়োজন। সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাইকোর্ট। তবে চলতি বছরের ৫ এপ্রিলের মধ্যেই নেতাই মামলার রিপোর্ট পেশ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

যদিও আদালতের নির্দেশে এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের লাগাতার নজরদারি ও সক্রিয়তা বজায় ছিল। তার নিকট ফল, প্রায় ১২ বছর পরে আবার গতি ফিরে এল নেতাই গণহত্যার তদন্তে।

২০১১ সালের ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের লালগড় থানা এলাকার নেতাইয়ে সিপিএমের হার্মাদদের গুলিতে প্রাণ হারান ৯ নিরীহ গ্রামবাসী। গুরুতর জখম হন আরও কয়েকজন। গ্রামে গৃহবধূদেরও সেদিন অত্যাচারের হাত থেকে রেহাই দেয়নি হার্মাদরা। গুলিতে প্রাণ হারিয়েছিলেন দু’জন। সিবিআই এর তদন্তভার নিলেও অত্যন্ত ঢিমেতালে চলছিল তদন্ত। দ্রুত নিম্ন আদালতে মামলার নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। উচ্চ-আদালতের নির্দেশে এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের চাপে এবার নেতাই গণহত্যা মামলার নিস্পত্তিতে সক্রিয় হল সিবিআই।

Related articles

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...