Wednesday, April 1, 2026

আজ প্রথম প্লে-অফের ম‍্যাচে নামছে চেন্নাই-গুজরাত, জাদেজার রহস্যময় টুইট ঘিরে জল্পনা

Date:

Share post:

আজ আইপিএল-এর প্রথম প্লে-অফের ম‍্যাচে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স। প্রথম প্লে-অফের জন‍্য তৈরি দুই দল। তবে তার আগে শিরোনামে রবীন্দ্র জাদেজার একটি রহস্যময় টুইট। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের পরে জাদেজার একটি রহস্যময় টুইট নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

ঘটনার সূত্রপাত অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে জয়ের পর সিএসকে অধিনায়ক এমএস ধোনিকে জাদেজার সঙ্গে উত্তপ্ত কথোপকথন করতে দেখা যায়। আর এরপরই জাদেজা টুইটারে একটি সংলাপ পোস্ট করেন। তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। একটি ছবি পোস্ট করেন জাড্ডু, যেটিতে বলা হয়েছে “কর্ম আপনার কাছে ফিরে আসবে, শীঘ্রই বা পরে, এটি অবশ্যই হবে,”এবং একটি থাম্বস-আপ ইমোজি সহ টুইটের ক‍্যাপশনে লেখা অবশ্যই।”

আর এই টুইটের পরই প্রশ্ন ওঠে রবীন্দ্র জাদেজা কাকে ইঙ্গিত করেছেন? নেটিজেনরা টুইটটির সময় নিয়ে প্রশ্ন তোলেন কারণ এটি সিএসকে অধিনায়কের সঙ্গে তর্ক করতে দেখা যাওয়ার ঠিক একদিন পরে পোস্ট করা হয়েছিল।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের জন‍্য রওনা দিলেন অশ্বিন-অক্ষররা

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...