Saturday, April 4, 2026

কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতায় আপকে সমর্থন: কেজরিওয়াল-মানকে পাশে বসিয়ে বার্তা মমতার

Date:

Share post:

দিল্লি নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতার জন্য অবিজেপি দলগুলির কাছে দরবার করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আর সেই প্রস্তাবে দ্ব্যর্থহীন ভাষায় সমর্থন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, আরেক আপ-এর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ দলীয় নেতৃত্বকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসেন কেজরিওয়াল। বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দেন রাজ্যসভায় দিল্লিকে নিয়ে কেন্দ্রের বিরোধিতা করবে তৃণমূল। অন্যান্য বিজেপি-বিরোধীদলগুলিকেও এই বিষয়ে সমর্থন জানানোর আর্জি জানান মমতা।তিনি বলেন, ‘‘বিজেপি বিরোধী সব দল রাজ্যসভায় একজোট হলে ওদের হারানো যাবে। লোকসভা ভোটের আগেই বিজেপিকে হারানোর সুযোগ এসেছে।’’

শীর্ষ আদালতে হেরে গিয়ে দিল্লিতে ‘ক্ষমতা দখল’ করতে বিতর্কিত অর্ডিন্যান্সকে সংসদে বিল হিসেবে আনতে চায় কেন্দ্র। তার বিরোধিতা করবে তৃণমূল। দিল্লির মুখ্যমন্ত্রী-সহ তথা আম আদমি পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে এ কথা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”সুযোগ এসেছে ২০২৪-এর আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর। সব দলকে একজোট করতে পারলে বিজেপিকে হারানো যাবে।”

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে কেজরিওয়াল বলেন, ”একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার আমাদের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। আমরা সুপ্রিম কোর্টে যাই। সুপ্রিম নির্দেশ আমাদের পক্ষে যেতেই এক সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র।” তীব্র আক্রমণ করে কেজরিওয়াল বলেন, “সরকার চালানোর নামে ‘তামাশা’ চলছে। ওরা দেশের বিচারব্যবস্থাকেও মানছে না। দিল্লিবাসী ৮ বছর যে জিনিসটার জন্য লড়াই করছে। সেটা ওরা এক সপ্তাহে অর্ডিন্যান্স এনে বন্ধ করে দিল।”এর বিরোধিতা করতেই অবিজেপি রাজ্যগুলির কাছে আবেদন করছেন আপ নেতৃত্ব। সব ঠিক থাকলে ২০২৪-এর আগে বিরোধীদের ঐক্যের ছবি দেখা যেতে পারে রাজ্যসভায়।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...