Saturday, April 4, 2026

‘দ্য কেরালা স্টোরি’ ঘিরে বার্মিংহামে ধু*ন্ধুমার, বন্ধ হল প্রদর্শনী

Date:

Share post:

বাঙালি পরিচালকের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে এবার উত্তাল ইংল্যান্ড (England)। গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ও বিপুল শাহ (Vipul Shah) প্রযোজিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক আবহ তৈরি হতে পারে এই আশঙ্কায় দেশের বিভিন্ন জায়গায় এই সিনেমা নিয়ে বিতর্ক বেড়েছে এবং নিষিদ্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে এবার দেশ ছাড়িয়ে বিতর্ক বাড়ল বিদেশে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, বার্মিংহামের সিনেওয়ার্ল্ড থিয়েটারে (Cineworld Theater in Birmingham) শুক্রবার ‘দ্য কেরালা স্টোরি’ চলাকালীন তার প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হন হল মালিক।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ বিঘ্নের আশঙ্কায় একদল সমাজকর্মী প্রেক্ষাগৃহে ঢুকে সিনেমা বন্ধ করিয়ে দেয়। ১০ মিনিটের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঝামেলা হওয়ার আশঙ্কায় সিনেমা হলে গিয়ে প্রদর্শনী বন্ধের কথা বলে কাশ্মিরী সমাজকর্মী শাকিল আফসারের দল। প্রেক্ষাগৃহের দর্শকেরা সমাজকর্মীদের মুখোমুখি হয়ে তাঁদের বেরিয়ে যেতে বললে সমস্যা বাড়তে শুরু করে। জানা যাচ্ছে এটি ইসলাম ধর্মাবলম্বী সমাজকর্মীদের একটি সংগঠন। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হন কর্তৃপক্ষ বলে খবর। সিনে বিশ্লেষকরা বলছেন সিনেমা ২০০ কোটির দরজায় পৌঁছে গেলেও ভারতে সৃষ্টি হওয়া বিতর্কের আঁচ যে বিদেশেও পৌঁছেছে এই ঘটনাতেই তা স্পষ্ট।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...