Thursday, June 25, 2026

গভীর রাতে স্কুলের হস্টেলে আ*গুন!ঝলসে মৃ*ত অন্তত ২০

Date:

Share post:

গভীর রাতে তখন হস্টেলে সকলেই ঘুমে আচ্ছন্ন। এরইমধ্যে আচমকাই বিধ্বংসী আগুনের জেরে প্রাণ হারায় কমপক্ষে ২০ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশেষ বিমানে করে ৬ পড়ুয়াকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে মৃতদের মধ্যে সকলেরই বয়স ১২ থেকে ১৮ এর মধ্যে। তাদের বেশির ভাগই তফসিলি জাতিভুক্ত।

আরও পড়ুন:ট্রাকে চড়ে দিল্লি থেকে চণ্ডীগড়! চালকের সঙ্গে খোশমেজাজে রাহুল, ভাইরাল ভিডিও
মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মধ্য আমেরিকার গুয়ানায়। দেশটির প্রধান শহর মাহদিয়াতেই একটি মেয়েদের হস্টেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকের ছায়া গোটা দেশে। জানা গিয়েছে, হস্টেলটিতে মূলত গ্রামীণ অঞ্চলের তফসিলি জাতির মেয়েরাই থাকত।রবিবার আচমকাই গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় হুলুস্থুলু পড়ে যায় গোটা হস্টেলে। হাওয়ার দাপটে আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকেও।
আগুন নিয়ন্ত্রণে আসার পরে ঘটনাস্থল থেকেই ১৪জনের ঝলসে যাওয়া মৃতদেহ পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজন ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় আরও ৬ জনের। অতিসংকটজনক অবস্থায় ৬ জনকে রাজধানী জর্জটাউনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
যদিও কী কারণে এই আগুন তা এখনও জানা যায়নি। গপভীর রাতে কোথা থেকে আগুন লাগার ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন দেশের প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস ও শিক্ষামন্ত্রী প্রিয়া মানিকচাঁদ। এই ঘটনার দ্রুত তদন্ত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে

 

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...