Thursday, June 4, 2026

‘দ্য কেরালা স্টোরি’ দেখে ধর্ম পরিবর্তনের চাপ! প্রেম ভাঙল ভিনধর্মী যুগলের, গ্রে*ফতার যুবক

Date:

Share post:

রাজ্যে জাতপাত ও ধর্মবিদ্বেষ থেকে কোনও অশান্তির সৃষ্টি যাতে না হয়, সেকারণেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিষিদ্ধ করে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে গেরুয়া শিবির বিরোধিতা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে ঠিক তা কার্যত মানতে বাধ্য মধ্যপ্রদেশের বিজেপি সরকার। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইনদওরের খজরানা এলাকায় ‘দ্য কেরালা স্টোরি’ দেখে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়ার মত অভিযোগ উঠল। এমনকি বিষয়টি এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছে যে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও প্রকাশ্যে আনেন প্রমিকা। ইতিমধ্যেই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:পদ্ম পালে হাওয়া লাগাতেই ভুল তথ্যে ‘দ্য কেরালা স্টোরি’! ফাঁ.স করলেন প্রযোজকের আইনজীবী
বাংলায় ‘দ্য কেরালা স্টোর’ নিষিদ্ধ হওয়ার পরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ছবিটিকে করমুক্ত ঘোষণা করেন।এমনকি ছবিটি সকলের দেখা উচিত বলে একটি টুইটও করেন তিনি। কিন্তু ধর্মবিদ্বেষের ঘটনা ঘটায় এখন মুখে কুলুপ এঁটেছেন মুখ্যমন্ত্রী।
মধ্যপ্রদেশের ওই তরুণীর অভিযোগ, যুবকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম। তাঁরা থাকতেনও একসঙ্গে। কিন্তু যুগল একসঙ্গে সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে যাওয়ার পর তাঁদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।তাঁকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করে যুবক। এমনকি তরুণীর অভিযোগ, যুবক তাঁকে ধর্ষণ করেছেন।এই ঘটনায় থানায় যুবকের নামে এফআইআর করেন তরুণী। খজরানা থানার ইনস্পেক্টর দীনেশ বর্মা জানিয়েছেন, মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইন, ২০২১-এ যুবককে গ্রেফতার করা হয়েছে। এই আইনে জোর করে ধর্মান্তরিত করা অপরাধ।
পুলিশ আরও জানিয়েছে, তরুণী এফআইআরে লিখেছেন, তিনি ‘‘বিয়ে করবেন ভেবে প্রেমের ফাঁদে পড়েছিলেন।’’ যুবকের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের জন্য মানসিক ভাবে হেনস্থার অভিযোগও তুলেছেন তিনি।

 

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...