Wednesday, June 24, 2026

শেষরক্ষা হল না! মেডিক্যাল কলেজেই মৃ.ত্যু আহ.ত স্বাস্থ্যকর্মী শুভদীপের

Date:

Share post:

শেষরক্ষা হল না। মঙ্গলবার, সকালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল আহত শুভদীপ পালের (Shubhadeep Paul)। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করতে গিয়েই বিতর্কে জড়ান বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে আহতকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই এদিন, সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে ডান দিকে মারত্মক চোট পান শুভদীপ। ক্ষতিগ্রস্ত হয় ডান চোখ, ফুসফুস, পা। তাঁর চিকিৎসায় ১১ জন বিশেষজ্ঞ নিয়ে মেডিক্যাল বোর্ড গড়ে মেডিক্যাল কলেজ। কিন্তু শেষ পর্যন্ত কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হয়ে মৃত্যু হয়।

শুক্রবার রাতে স্বাস্থ্যকর্মী শুভদীপ পাল দুর্ঘটনায় আহত হন। ভর্তি করার জন্য রাতেই তাঁকে এসএসকেএমে নিয়ে যান মদন মিত্র। কিন্তু পরিস্থিতি না থাকায়, তাঁকে ভর্তি নিতে করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে কামারহাটির বিধায়কের সঙ্গে এসএসকেএমে কর্তৃপক্ষের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আহতকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান মদন। কিন্তু শেষ রক্ষা হল না। মেডিক্যাল কলেজেই মৃত্যু হল শুভদীপের।

 

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...