Wednesday, June 24, 2026

দুবরাজপুরে বি*স্ফোরণকাণ্ডে গ্রে*ফতার ১

Date:

Share post:

বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায়১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ মরিলাল। ধৃত মরিলাল মূল অভিযুক্ত শেখ শফিকের ভাই বলে জানা গিয়েছে। যে বাড়িতে সোমবার বিস্ফোরণ ঘটে, সেই বাড়িতেই থাকতেন মরিলাল। মরিলালকে গ্রেফতার করার পাশাপাশি আরও এক জনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম শেখ শাহরুক। মূল অভিযুক্তের পুত্র শেখ শাহরুক।এদিকে আজই ঘটনার তদন্তে পৌঁছেছে সিআইডি বম্ব স্কোয়াড।ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে সিআইডির এই স্কোয়াড। সোমবারই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

আরও পড়ুন:রাজ্যের বেআইনি বাজি কারখানায় পুলিশি অভিযান, ধরপাকড়, উদ্ধার বারুদ
সোমবার বীরভূমের দুবরাজপুরে একটি বাড়িতে মজুত বোমা থেকে আচমকা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের জেরে কারও মৃত্যু না হলেও ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি।বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। অভিযোগ বাড়ির সিঁড়ির কাছে মজুত রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...