Saturday, June 13, 2026

রাজ্যের বেআইনি বাজি কারখানায় পুলিশি অভিযান, ধরপাকড়, উদ্ধার বারুদ

Date:

Share post:

এগরা ও বজবজে বিস্ফোরণের ঘটনার পর তৎপর পুলিশ। বেআইনি বাজি উদ্ধারে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরেও পুলিশি অভিযানে মিলল অন্তত ২০০ কুইন্টাল বাজি।বেআইনিভাবে সেখানে বাজির মশলা রাখা হয়েছিল বলে অভিযোগ পুলিশের।অন্যদিকে বেলঘড়িয়াতেও বাজি তৈরির কারখানা থেকেও মিলেছে নিষিদ্ব বাজির মশলা ।

আরও পড়ুন:মালদহে বাজি কারখানায় আ*গুন! পরপর বি*স্ফোরণের শব্দ, মৃ*ত ১
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বারাসতের এসডিপিওর নেতৃত্বে কাঠুরিয়া এলাকায় চলে পুলিশি অভিযান। অন্যদিকে, দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ ইছাপুর পঞ্চায়েত এলাকায়তেও তল্লাশি চালিয়ে প্রচুর বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত,পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি বিস্ফোরণকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের বজবজ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। পর পর দু’জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর তৎপর হয়েছে পুলিশ। জায়গায় জায়গায় চলছে ব্যাপক তল্লাশি ও ধরপাকড়। বাজেয়াপ্ত করা হয়েছে বাজি ও বাজির মশলা।

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...