Tuesday, June 23, 2026

মালদহে বাজি কারখানায় আ*গুন! পরপর বি*স্ফোরণের শব্দ, মৃ*ত ১

Date:

Share post:

মালদহে বাজির গুদামে আগুন। বিস্ফোরণের পর আগুন ধরে যায় গুদামে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্তত তিন জন গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন:বিরোধী জোট নিয়ে দ্রুত বড় ঘোষণা: নীতীশ-খাড়গে- রাহুলের বৈঠকের পর জানাল কংগ্রেস

মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি পুর বাজারে একটি বাজির গুদামে পরপর বিস্ফোরণ হতে শুরু করে। আগুন ধরে যায় দোকানে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে।কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।খবর পেতেই এলাকায় পৌঁছয় দমকল। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে বাজির কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। দোকানে দাহ্য পদার্থ থাকায় পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের এলাকাগুলিতে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল।খবর দেওয়া হয় পুলিশকেও।
ঘটনাস্থলে পৌঁছেই দোকানের শাটার ভেঙে একজনের ঝলসানো দেহ উদ্ধার করেছে দমকলবাহিনী। মৃতের নাম-পরিচয় জানা যায়নি এখনও। দমকল জানাচ্ছে, নেতাজি পুর বাজারের যে বাজির দোকানে আগুন লেগেছে সেটি খুবই ঘিঞ্জি জায়গায় রয়েছে। ফলে আগুন আশপাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবরে এ দিন ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বাজির দোকানের লাইসেন্সের প্রশ্নে জানান, এখনও পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত নন তাঁরা। আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই প্রাথমিক লক্ষ্য। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...